- সেরা সময়অক্টোবর–মার্চ
- ঢাকা থেকে~১০৫ কিমি · ২.৫–৩ ঘণ্টা (পদ্মা সেতু হয়ে)
- প্ল্যানে যোগ করুন
মধুখালীতে প্রায় ৯০ ফুট উঁচু প্রাচীন টেরাকোটা মঠ।
ঐতিহ্য
ইতিহাস ও পরিচিতি
মধুখালীর মথুরাপুরে খোলা মাঠের মাঝে হঠাৎ উঠে গেছে প্রায় ৯০ ফুট উঁচু এই দেউল, ধারণা করা হয় ষোড়শ-সপ্তদশ শতকের। কে তৈরি করেছিলেন তা নিয়ে ইতিহাসবিদদের নানা মত। বারো কোণের দেয়াল জুড়ে পোড়ামাটির ফলকে মানুষ, পশুপাখি আর লতাপাতার নকশা, কাছ থেকে দেখলে চোখ সরানো কঠিন। ফরিদপুর থেকে মাগুরার বাসে মধুখালী, তারপর অটোতে।
জেনে রাখুন
- সকাল বা বিকেলের তির্যক আলোয় ফলকের কাজ সবচেয়ে ভালো দেখা যায়
- প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সংরক্ষিত, গায়ে উঠবেন না
ম্যাপে অবস্থান
খরচ ও সময়সূচি আনুমানিক এবং বদলাতে পারে—যাওয়ার আগে যাচাই করে নিন।

