ঘুরে বেরাই

আমাদের সম্পর্কে

ঘুরে বেরাই বাংলাদেশ ঘুরে দেখার একটি ম্যাপ ও ট্যুর সহযোগী — জেলা, দর্শনীয় স্থান আর পরিকল্পনা এক জায়গায়।

আমাদের কথা

ঘোরার আগে আমরা সবাই একই প্রশ্ন করি: কোথায় যাব, কীভাবে যাব, খরচ কত পড়বে, কখন গেলে ভালো? উত্তরগুলো ছড়িয়ে থাকে দশটা ফেসবুক পোস্ট আর পুরনো ব্লগে। ঘুরে বেরাই সেই তথ্যগুলো এক জায়গায়, বাংলায়, গুছিয়ে রাখার চেষ্টা।

এখানে কী পাবেন

কোন কোন জেলায় ঘুরেছেন, তা নিজের ম্যাপে রাঙিয়ে রাখতে পারবেন। আর কোথায় যাবেন ভাবলে প্রতিটি জেলার দেখার জায়গা, যাওয়ার পথ আর ভালো সময়ের খোঁজ পাবেন এখানেই। যতটা সম্ভব সহজ রাখার চেষ্টা করেছি।

তথ্য কোথা থেকে আসে

জায়গার তথ্য আমরা নিয়েছি বাংলাপিডিয়া, জেলা তথ্য বাতায়ন, বাংলাদেশ পর্যটন করপোরেশন, প্রত্নতত্ত্ব অধিদপ্তর আর নির্ভরযোগ্য সংবাদমাধ্যম থেকে। ভাড়া, টিকিট আর হোটেলের দাম প্রায়ই বদলায়, তাই সংখ্যাগুলো আনুমানিক ধরে নিন। কোনো তথ্য ভুল বা পুরনো মনে হলে যোগাযোগ পাতায় জানান, আমরা ঠিক করে দেব।

যোগাযোগ

পরামর্শ, ভুল সংশোধন বা সহযোগিতার আগ্রহ থাকলে যোগাযোগ পাতায় লিখুন, অথবা [email protected]-এ মেইল করুন। প্রায়ই জিজ্ঞেস করা প্রশ্নের উত্তর পাবেন সাধারণ প্রশ্ন পাতায়।

সবার প্রিয় গন্তব্য

দেশজুড়ে ভ্রমণপ্রেমীদের সবচেয়ে কাঙ্ক্ষিত জায়গাগুলো

এই মৌসুমে যাবেন

হেমন্তের এই সময়ে ঘুরতে আরামদায়ক গন্তব্য

নতুন আলোচিত গন্তব্য

সম্প্রতি ঘুরে বেরানোর আলোচনায় উঠে আসা জায়গা