ঘুরে বেরাই
সাধারণ প্রশ্ন ও উত্তর
ঘুরে বেরাই ব্যবহার নিয়ে যা সবচেয়ে বেশি জানতে চান।
ঘুরে বেরাই কি ফ্রি?
হ্যাঁ। ম্যাপ বানানো, পোস্টার ডাউনলোড আর গাইড পড়া সম্পূর্ণ ফ্রি।
ম্যাপ সেভ করতে কি লগইন লাগে?
না, রং দিতে লগইন লাগে না। তবে পোস্টারে নিজের নাম-ছবি বসাতে আর অন্য ডিভাইসে ম্যাপ ফিরে পেতে গুগল দিয়ে লগইন করুন।
খরচের হিসাব কতটা সঠিক?
এগুলো আনুমানিক, শেষ হালনাগাদের তারিখ পাশে দেওয়া থাকে। মৌসুম, ছুটি আর দলের আকারে খরচ অনেক বদলায়।
সেন্টমার্টিন বা বান্দরবানের নিষেধাজ্ঞার খবর কোথায় পাব?
আমরা জানামাত্র জায়গার পাতায় সতর্কবার্তা দিই, তবে যাওয়ার আগে জেলা প্রশাসনের ফেসবুক পেজ বা বিজ্ঞপ্তি দেখে নিন।
নতুন জায়গা যোগ করতে চাই বা ভুল পেয়েছি, কী করব?
যোগাযোগ পাতায় জায়গার নাম, জেলা আর সম্ভব হলে একটা ছবি পাঠান।
পোস্টারটা কোথায় শেয়ার করা যায়?
PNG ডাউনলোড করে ফেসবুক, ইনস্টাগ্রাম বা হোয়াটসঅ্যাপে সরাসরি দিন।
আরো কিছু জানতে চাইলে যোগাযোগ পাতায় লিখুন।
















