নীতিমালা

গোপনীয়তা নীতি

ঘুরে বেরাই-এ আপনার কোন তথ্য থাকে, কেন থাকে, কারা দেখতে পান আর কীভাবে মুছবেন — সহজ ভাষায়।

১. লগইন ছাড়া ব্যবহার

ম্যাপ রাঙানো, গন্তব্য খোঁজা ও ট্যুর প্ল্যান বানাতে অ্যাকাউন্ট লাগে না। অতিথি হিসেবে আপনার বাছাই শুধু খোলা পাতার মেমোরিতে থাকে — আমাদের সার্ভারে যায় না, আর পাতা রিফ্রেশ বা বন্ধ করলে মুছে যায়।

২. Google দিয়ে লগইন করলে যা পাই

লগইন শুধু Google অ্যাকাউন্ট দিয়ে হয়। Google থেকে আমরা পাই আপনার নাম, ইমেইল ও প্রোফাইল ছবির লিংক এবং Google অ্যাকাউন্টের একটি আইডি। আপনার Google পাসওয়ার্ড, কন্ট্যাক্ট বা অন্য কোনো তথ্য আমরা পাই না।

৩. আপনার অ্যাকাউন্টে যা সংরক্ষিত হয়

  • ভ্রমণ ম্যাপ: কোন জেলায় ঘুরেছেন আর কোন রঙের থিম বেছেছেন।
  • ট্যুর প্ল্যান: শুরুর জেলা, গন্তব্য, দিন, মানুষ, বাজেট ও প্ল্যানের নাম।
  • গ্রুপ ট্যুর: ট্যুরের নাম, তারিখ, বাজেট, সদস্যের নাম, গন্তব্যে ভোট, খরচের হিসাব (কে কত দিলেন, কার মধ্যে ভাগ হলো), পরিশোধ আর “কে কী আনবে” তালিকা।
  • রিভিউ: কোন জেলা/স্থানের রিভিউ, কোন মাসে গিয়েছিলেন, কত দিন, জনপ্রতি খরচ, রেটিং ও লেখা। যাচাইয়ের পর প্রকাশিত রিভিউতে আপনার নামের প্রথম অংশ ও প্রোফাইল ছবি সবাই দেখতে পায়; ইমেইল কখনো দেখানো হয় না।
  • লোকাল গাইড আবেদন: গাইড হিসেবে আবেদন করলে নাম, ফোন/হোয়াটসঅ্যাপ নম্বর, ভাষা, চার্জ, বিবরণ ও জেলা রাখা হয়। যাচাই করে অনুমোদনের পর এগুলো জেলার পাতায় সবাই দেখতে পায়; যাচাইয়ের জন্য আমাদের টিম ফোন করতে পারে।
  • ভুল তথ্যের রিপোর্ট: রিপোর্টের লেখা, ঐচ্ছিক ইমেইল/ফোন, আর স্প্যাম ঠেকাতে আপনার IP ঠিকানার একমুখী হ্যাশ (আসল IP রাখা হয় না)।

পোস্টার বা PDF আপনার ব্রাউজারেই তৈরি হয় এবং সরাসরি আপনার ডিভাইসে ডাউনলোড হয় — আমরা সেগুলোর কপি রাখি না।

৪. গ্রুপ ট্যুরে কে কী দেখতে পান

একটি গ্রুপ ট্যুরের সব সদস্য ওই ট্যুরের সদস্য তালিকা, নাম ও প্রোফাইল ছবি, ভোট, খরচ, পরিশোধ ও চেকলিস্ট দেখতে পান। ট্যুরের ঠিকানা একটি এলোমেলো কোড দিয়ে তৈরি, আর শুধু সদস্যরাই তা খুলতে পারেন। আমন্ত্রণ লিংক যার কাছে থাকবে তিনি গ্রুপে যোগ দিতে পারবেন — তাই লিংকটি শুধু পরিচিতদের সাথে শেয়ার করুন। আয়োজক চাইলে লিংক বন্ধ বা নতুন করে তৈরি করতে পারেন। সদস্যের নাম আয়োজকও যোগ করতে পারেন; অন্য কারও নাম যোগ করার আগে তাঁর সম্মতি নিন।

৫. প্ল্যান শেয়ার করলে

“শেয়ার” করলে প্ল্যানের রুট, দিন ও মানুষের সংখ্যা লিংকের মধ্যেই থাকে — আপনার নাম বা অ্যাকাউন্টের তথ্য নয়। লিংক যিনি পাবেন তিনি একই প্ল্যান দেখতে পাবেন।

৬. যোগাযোগ ফর্ম ও মাসিক ভ্রমণ টিপস

যোগাযোগ ফর্মে দেওয়া নাম, ইমেইল ও বার্তা শুধু আপনার প্রশ্নের উত্তর দিতে ব্যবহার করা হয়।

পাতার নিচের "মৌসুমি ভ্রমণ টিপস" ফর্মে ইমেইল দিলে আমরা শুধু সেই ইমেইল ঠিকানা, পাতার ভাষা (বাংলা বা English) আর যুক্ত হওয়ার সময় সংরক্ষণ করি — মাসে একবার ভ্রমণ টিপস পাঠানোর জন্য। এই তালিকা কারও সাথে শেয়ার বা বিক্রি করা হয় না। প্রতিটি ইমেইলে এক ক্লিকে বন্ধ করার লিংক থাকে; বন্ধ করলে আর কোনো ইমেইল যায় না, আর ঠিকানাটি পুরোপুরি মুছতে চাইলে [email protected]-এ লিখুন।

৭. কুকি ও ব্রাউজার স্টোরেজ

লগইন ধরে রাখা ও নিরাপত্তার জন্য (যেমন ফর্ম জালিয়াতি ঠেকাতে) প্রয়োজনীয় সেশন কুকি ব্যবহার হয়। বিজ্ঞাপনের কোনো কুকি নেই।

অ্যানালিটিক্স (শুধু আপনার সম্মতিতে): সাইটের নিচের বার্তায় "রাজি আছি" চাপলে তবেই Google Analytics 4 আর Microsoft Clarity চালু হয় ও তাদের কুকি বসে; "না, ধন্যবাদ" চাপলে বা কিছু না চাপলে এগুলো একেবারেই লোড হয় না। এগুলো দেখে আমরা বুঝি কোন পাতা কতবার দেখা হচ্ছে, মানুষ কোন ডিভাইস থেকে আসছে, আর কিছু কাজ কতবার হচ্ছে — যেমন জেলা চিহ্নিত করা, পোস্টার ডাউনলোড, প্ল্যান তৈরি ও শেয়ার, গ্রুপ ট্যুর তৈরি আর পার্টনার লিংকে ক্লিক। এসব ঘটনার সাথে আপনার নাম, ইমেইল বা ফোন নম্বর পাঠানো হয় না। Clarity পাতায় ক্লিক-স্ক্রলের বেনামি রেকর্ডিং রাখে (ফর্মে আপনার লেখা গোপন রাখে)। বিজ্ঞাপন বা বিজ্ঞাপন-ব্যক্তিগতকরণে এই তথ্য ব্যবহার করা হয় না। মত বদলাতে চাইলে ফুটারের "অ্যানালিটিক্স সেটিংস" থেকে যেকোনো সময় সম্মতি তুলে নিতে পারেন।

লগইন ছাড়া ট্যুর প্ল্যানার ব্যবহার করলে আপনার অসংরক্ষিত প্ল্যান (শুরুর জেলা, গন্তব্য, দিন, মানুষ ও বাজেট) শুধু আপনার ব্রাউজারের localStorage-এ রাখা হয়, যাতে পেজ রিফ্রেশ বা বন্ধ করলেও হারিয়ে না যায়। এটি আমাদের সার্ভারে পাঠানো হয় না। লগইন করলে প্ল্যানটি আপনার অ্যাকাউন্টে সেভ হয়ে ব্রাউজার থেকে মুছে যায়; প্ল্যানারে "নতুন" চাপলে বা ব্রাউজারের সাইট ডেটা মুছলেও এটি মুছে যায়।

প্ল্যানারে "অফলাইনে রাখুন" চাপলে সেই প্ল্যান, বাংলাদেশ ম্যাপ, ট্রিপের জেলাগুলোর গাইড ও ছবি আর জরুরি নম্বর আপনার ব্রাউজারের অফলাইন স্টোরেজে (Cache Storage ও localStorage) রাখা হয়, যাতে নেট ছাড়াও দেখা যায়। লগইন অবস্থায় রাখলে সেই পাতাগুলোতে আপনার নাম ও সেভ করা প্ল্যানের তালিকাও থাকে। এগুলো শুধু আপনার ডিভাইসে থাকে; "মুছে ফেলুন" চাপলে, লগআউট করলে বা ব্রাউজারের সাইট ডেটা মুছলে মুছে যায়। সাইটের ফাইল ও ছবি দ্রুত খুলতে ব্রাউজার সেগুলোর কপিও রাখে। এছাড়া কোনো ভ্রমণ-তথ্য ব্রাউজারে রাখা হয় না।

৮. তৃতীয় পক্ষের সেবা

  • Google: লগইন, প্রোফাইল ছবি দেখানো, Google Maps-এ লোকেশন দেখানো ও Google Fonts।
  • ছবির উৎস: স্থানের অনেক ছবি Wikimedia Commons-এর মতো উন্মুক্ত উৎস থেকে নেওয়া।
  • পার্টনার লিংক: "পার্টনার লিংক" লেখা লিংকে ক্লিক করলে আমাদের সার্ভার হয়ে পার্টনার সাইটে (যেমন হোটেল বা টিকিট বুকিং) যায়; আমরা শুধু মোট ক্লিকের সংখ্যা রাখি, আপনার কোনো তথ্য নয়। পার্টনার সাইটে তাদের নিজস্ব নীতি প্রযোজ্য, আর সেখানে বুক করলে আমরা কমিশন পেতে পারি। "স্পনসরড" কার্ডের ক্ষেত্রেও শুধু ক্লিক গোনা হয়।
  • Google Analytics ও Microsoft Clarity: শুধু আপনার সম্মতিতে চালু হয় (উপরের ৭ নম্বর অংশ দেখুন); এদের তথ্য Google ও Microsoft-এর সার্ভারে যায় এবং তাদের নীতি প্রযোজ্য।
  • আবহাওয়া: প্ল্যানারের পূর্বাভাস Open-Meteo থেকে আমাদের সার্ভার আনে — শুধু জেলার আনুমানিক অবস্থান পাঠানো হয়, আপনার কোনো তথ্য নয়।
  • হোস্টিং ও ডাটাবেস: সাইট ও ডাটা নিরাপদ ক্লাউড সার্ভারে রাখা হয়।

এসব সেবায় তাদের নিজস্ব গোপনীয়তা নীতি প্রযোজ্য। আমরা আপনার ব্যক্তিগত তথ্য বিক্রি করি না, বিজ্ঞাপনদাতাদের দিই না।

৯. তথ্য কতদিন থাকে ও কীভাবে মুছবেন

অ্যাকাউন্ট যতদিন আছে ততদিন আপনার তথ্য থাকে। নিজের প্ল্যান, খরচ বা চেকলিস্ট আইটেম নিজেই মুছতে পারেন; আয়োজক পুরো গ্রুপ ট্যুর মুছে দিতে পারেন, আর সদস্যরা গ্রুপ ছেড়ে বেরিয়ে আসতে পারেন। পুরো অ্যাকাউন্ট ও সংশ্লিষ্ট সব তথ্য মুছতে চাইলে যোগাযোগ করুন বা [email protected]-এ লিখুন। Google অ্যাকাউন্টের সেটিংস থেকেও ঘুরে বেরাই-এর অ্যাক্সেস বাতিল করতে পারেন।

১০. শিশুদের গোপনীয়তা

সেবাটি ১৩ বছরের কম বয়সীদের জন্য নয়। এমন কারও তথ্য জমা হয়েছে জানলে আমরা তা মুছে দেব।

১১. নীতির পরিবর্তন

নতুন ফিচার যোগ হলে এই নীতি আপডেট হতে পারে। পরিবর্তন হলে এই পাতায় নতুন তারিখসহ প্রকাশ করা হবে।

সবার প্রিয় গন্তব্য

দেশজুড়ে ভ্রমণপ্রেমীদের সবচেয়ে কাঙ্ক্ষিত জায়গাগুলো

এই মৌসুমে যাবেন

হেমন্তের এই সময়ে ঘুরতে আরামদায়ক গন্তব্য

নতুন আলোচিত গন্তব্য

সম্প্রতি ঘুরে বেরানোর আলোচনায় উঠে আসা জায়গা