- সেরা সময়সারা বছর
- প্ল্যানে যোগ করুন
১৭৮১ সালে তৈরি আর্মেনিয়ানদের গির্জা, পুরান ঢাকার বহুজাতিক ইতিহাসের সাক্ষী।
ঐতিহ্য
ইতিহাস ও পরিচিতি
১৭৮১ সালে আর্মেনিয়ান ব্যবসায়ীরা আরমানিটোলায় 'চার্চ অব দ্য হলি রিজারেকশন' তৈরি করেন। একসময় পুরান ঢাকায় আর্মেনিয়ানদের বড় বসতি ছিল, এলাকার নামও তাঁদের থেকে। আজ এই সম্প্রদায় প্রায় নেই, তবু গির্জার সাদা দেয়াল আর প্রাঙ্গণের পুরনো সমাধিফলকগুলো সেই সময়ের কথা বলে। তারা মসজিদ থেকে হাঁটা পথ।
জেনে রাখুন
- গেট সবসময় খোলা থাকে না; সকালে গিয়ে তত্ত্বাবধায়ককে অনুরোধ করুন
- সমাধিফলকের ওপর দাঁড়াবেন না
ম্যাপে অবস্থান
খরচ ও সময়সূচি আনুমানিক এবং বদলাতে পারে—যাওয়ার আগে যাচাই করে নিন।








