- সেরা সময়জুন–অক্টোবর
- ঢাকা থেকে~২৭০ কিমি · ৬–৭ ঘণ্টা
- প্ল্যানে যোগ করুন
পাথরের ঢালু পথে পানি গড়িয়ে পড়ে, প্রাকৃতিক স্লাইডের মতো।
ঝরনা
ইতিহাস ও পরিচিতি
মারমা ভাষায় 'রিছাং' মানে উঁচু থেকে পানি পড়া। আলুটিলার কাছে মূল সড়ক থেকে প্রায় দেড় কিমি পাহাড়ি পথ নেমে গেলে এই ঝর্ণা, যেখানে প্রায় ১০০ ফুট ওপর থেকে পানি ঢালু পাথরের গা বেয়ে নামে। অনেকে প্রাকৃতিক স্লাইডের মতো পিছলে নিচে নামেন, তবে তাতে চোট লাগার ঝুঁকি আছে। নামার পথে সিঁড়ি থাকলেও ফেরার চড়াইটা হাঁপিয়ে দেয়।
জেনে রাখুন
- পাথরে পিছলে নামা ঝুঁকিপূর্ণ, বিশেষ করে বর্ষায়
- শুকনো কাপড় ও পানির বোতল সঙ্গে রাখুন
ম্যাপে অবস্থান
খরচ ও সময়সূচি আনুমানিক এবং বদলাতে পারে—যাওয়ার আগে যাচাই করে নিন।


